ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তারের ঘাট বাজার পাথর ব্যবসায়ী মালিক সমিতির প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
majedur
আগস্ট ৬, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুলী ইউনিয়নের তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে বুধবার (৬ই আগস্ট) তারের ঘাট বাজার ময়দানে পাথর ব্যবসা নিয়মিত অব্যাহত রাখা এবং সকল প্রকার জটিলতা বন্ধ করার দাবীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নান্দাইল উপজেলা জামায়াতের আমীর কাজী মোঃ শামসু উদ্দিন, পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ হাবিবুর রহমান বাচ্চু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশে নান্দাইল উপজেলা প্রশাসন কর্তৃক নিলাম ডাক স্থগিত রাখার দাবী জানানো হয়।

বক্তারা উল্লেখ করেন বিষয়টি আলোচনাক্রমে ফয়সালা না হলে পরবর্তী সময়ে মানববন্ধন সহ আরও কঠোর কর্মসূচী প্রদান করা হবে বলে ঘোষনা প্রদান করেন। শান্তিপূর্ন সমাবেশে নান্দাইল থানা পুলিশ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!