রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল গণমিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ আগস্ট ৩৬ জুলাই) পৌরশহরের জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য গণ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের খালেক হোটেলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী,জেলা যুব বিভাগের সভাপতি মাহমুদ জুয়েল প্রমূখ। এসময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের প্রায় দুই সাহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,
ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এ দেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না। একটি পক্ষ জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখন প্রশাসনের বিভিন্ন দপ্তরের আ.লীগের দোসরা ঘুপটি মের বসে আছে। এদেরকে চিহ্নিত করতে হবে। প্রয়োজনে আবারো বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবুও এই দেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। জুলাই বিপ্লবে আহতদের জন্য দোয়া ও শহিদদের জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন তারা।

