ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
আগস্ট ৫, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দেওয়ান মুরাদুজ্জামান, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে গণজাগরণ তৈরির লক্ষ্যে এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে থানা সড়ক ও বাজারের প্রধান অলিগলি প্রদক্ষিণ করে শেষ হয়। এতে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে পুরো মতলব উত্তরের ছেংগারচর বাজার এলাকায় এক বিশাল জনসমুদ্রের সৃষ্টি হয়।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-০২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতলব উত্তর উপজেলার আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাসার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, পৌর জামায়াতের সভাপতি মাওলানা এস.এম. রবিউল আলম, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, ওলামা পরিষদের সভাপতি মো. হোসাইন আহমেদ ও যুব বিভাগের সভাপতি মো. ইসমাইল হোসেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখা থেকে আগত প্রায় কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই কর্মসূচিতে।

Don`t copy text!