ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
আগস্ট ৫, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

 

হাজীগঞ্জ প্রতিনিধি: শাহরিয়ার মামুন

হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে গণ-অভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক—জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সফল সভাপতি চাঁদপুর জেলা বিএনপি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক। তিনি তাঁর বক্তব্যে সরকারের অব্যবস্থাপনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে জোর দেন।

উক্ত বিজয় র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করেন ১নং রাজারগাঁও (উত্তর) ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই কর্মসূচিকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Don`t copy text!