মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার ১১ নং
ইব্রাহিমপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১ আগষ্ট বেলা ১১ টায় ৪ নং ওয়ার্ড মুকুন্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকালে ঈদগাহ বাজার বিআইডব্লিই মাঠে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্যাহ সেলিম বলেন, ফ্যাসিস্ট হাসিনা এ দেশ থেকে বিতাড়িত হওয়ার পর তার সকল এমপি মন্ত্রী এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালিয়েছেন। সে কারণেই ইউনিয়ন পরিষদে সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ড ইউনিয়ন পরিষদ এর প্রশাসক পরিচালনা করবেন। কোন আওয়ামী লীগের ধূসর মেম্বারদের দিয়ে যদি পরিচালনা করা হয় তাহলে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ যখন ভোট দেয় তখন সরকারের কাছে তার পাঁচটি মৌলিক চাহিদা পূরণের আশা করেন। বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটি মৌলিক চাহিদা আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এবং দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সেই স্বপ্ন পূরণ হবে।
তিনি আরো বলেন আমরা দেই দলের টিকেট একটি গুপ্ত সংগঠন আছে তারা দেয় জান্নাতের টিকেট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে। দল কখনো জান্নাতে পাঠাতে পারবেনা। আল্লাহ এবং তাঁর রাসূলের হুকুম মেনে ভালো কাজ করলেই জান্নাতের আশা করতে পারবে।
অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালি, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, সদস্য মোঃ শরিফ খান সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, উপজেলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ খান।
ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁনমিয়া চকিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভপতি বিল্লাল গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল্যাহ মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, তালুকদার, সাংগঠনিক সম্পাদক হারুন গাজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন বরকন্দাজ, সদস্য সচিব নাসির শেখ যুগ্ম আহ্বায়ক মনির মুন্সি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সরদার মোঃ বাচ্ছু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব আহসান রাসেল, আল আমিন, সাবেক সভাপতি দেওয়ান সোহাগ, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ইমাম হোশেন শেখ, ৪ নং ওয়ার্ড সভাপতি নুরু গাজী , সাধারণ সম্পাদক জামাল গাজী, ৫ নং ওয়ার্ড সভাপতি বিল্লাল গোলদার, সাধারণ সম্পাদক হাসান গাজী, ৬ নং ওয়ার্ড সভাপতি খলিল গাজি, সাধারণ সম্পাদক অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

