ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্ড বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
majedur
জুলাই ৩১, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩১ জুলাই বিকালে পূর্ব সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম ল্যাহ সেলিম বলেন, ফ্যাসিস্ট হাসিনা এ দেশ থেকে বিতাড়িত হওয়ার পর তার সকল এমপি মন্ত্রী এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালিয়েছেন। সে কারণেই ইউনিয়ন পরিষদে সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ড ইউনিয়ন পরিষদ এর প্রশাসক পরিচালনা করবেন। কোন আওয়ামী লীগের ধূসর মেম্বারদের দিয়ে যদি পরিচালনা করা হয় তাহলে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ যখন ভোট দেয় তখন সরকারের কাছে তার পাঁচটি মৌলিক চাহিদা পূরণের আশা করেন। বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটি মৌলিক চাহিদা আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এবং দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সেই স্বপ্ন পূরণ হবে। চাঁদপুর হাইমচর এর উন্নয়ন নিয়ে জেলা বিএনপি’র সভাপতি চাঁদপুর ৩ আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী শেখ ফরিদ আহমেদ মানিক পরিকল্পনা গ্রহণ করেছেন। চাঁদপুর হাইমচর এর মেঘনা নদীর ভাঙ্গন ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণ করে রিভার ড্রাইভ সড়ক নির্মাণের পরিকল্পনা করেছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তা বাস্তবায়ন করা হবে। বিএনপি’র আজকের সদস্য সংগ্রহ ও নবায়ন কে কর্মসূচি নয় বরং বাংলাদেশ বিএনপি’র ভোটার সংখ্যা যাচাইয়েরও মাধ্যম এটি।
তিনি আরো বলেন আমরা দেই দলের টিকেট একটি গুপ্ত সংগঠন আছে তারা দেয় জান্নাতের টিকেট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে। দল কখনো জান্নাতে পাঠাতে পারবেনা। আল্লাহ এবং তাঁর রাসূলের হুকুম মেনে ভালো কাজ করলেই জান্নাতের আশা করতে পারবে।
অনুষ্ঠান প্রধান বক্তা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালি, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, সদস্য মোঃ শরিফ খান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, লক্ষীপুর মডেল ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী।

ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন মিয়া চকিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভপতি বিল্লাল গাজী, সহ সভাপতি মেম্বার মাহবুবুর রহমান, বাশুরাজা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল্যাহ মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক হারুন গাজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন বরকন্দাজ, সদস্য সচিব নাসির শেখ যুগ্ম আহ্বায়ক মনির মুন্সি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব আহসান রাসেল, সাবেক সভাপতি দেওয়ান সোহাগ, সাবেক সিনিয়র সহ সভাপতি মনির গাজী, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ইমাম হোশেন শেখ, ১ নং ওয়ার্ড সভাপতি মিজান হাওলাদার, সাধারণ সম্পাদক জামাল খান, ২ নং ওয়ার্ড সবাপতি আঃ কাদির, সাধারণ সম্পাদক মোক্তার শেখ, ৩ নং ওয়ার্ড সভাপতি আকবর খান, সাধারণ সম্পাদক, ফারুক মাঝি অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!