সনজিত কুমার শীল,
আরব আমিরাত।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের আগমন উপলক্ষে গত ২৫শে জুলাই আবুধাবিতে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয়।
আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু রাসেলের সঞ্চালনায় আবুধাবি বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান মামুনের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র ১ নং যুগ্ন আহবায়ক প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইউসুফ রানা, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাব্বি শিমুল, সাহামা বিএনপি’র সভাপতি আবুল কালাম, ইউএই যুবদলের সহ-সভাপতি জানে আলম, শারজা যুবদলের সভাপতি মানিকুল ইসলাম, আলাইন যুবদলের সভাপতি নিজামুদ্দিন, আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিউল হাসান রাসেল, আবুধাবি স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা আবুল কালাম, মোসাফফা যুব দলের সভাপতি মোঃ শাজাহান সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, প্রকৌশলী মোস্তফা কামাল।
জয়নুল আবেদিন ফারুক বলেন, সকল ভেদাভেদ ভুলে যান। ঐক্য বজায় রাখেন। দিন বেশি সময় নাই। যদি একটি সুষ্টু নির্বাচন বাংলাদেশের ডক্টর ইউনূস দিতে পারে আমার বিশ্বাস, পৃথিবীর সকল দেশের রাষ্ট্রনায়কদেরও বিশ্বাস; সুষ্ঠু ভোট হলে জাতীয়তাবাদী দল, জিয়ার দল, খালেদার দল, তারেকের দল ক্ষমতায় আসবে। সরকারও গঠন করবে। সরকার গঠনে যখন শতকরা ৮৫ নিশ্চিত, জনগণ আমাদের সমর্থন দিচ্ছে তখনই গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে জাতীয়তাবাদি শক্তিকে রক্ষা করতে হলে আমার প্রবাসী ভাইয়েরা, যেভাবে রেমিট্যান্স যোদ্ধা রেমিট্যান্স দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছেন আপনারা যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াবেন। অর্থ দিয়ে নয়, মন দিয়ে, শক্তি দিয়ে আপনারা সফলতা এনে দিবেন।
ঢাকায় বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদ জানান।

