ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে একটি কবরস্থান থেকে ১০টি কঙ্কাল উধাও 

প্রতিবেদক
majedur
জুলাই ১৯, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার একটি গোরস্তান থেকে করব খুঁড়ে ১০টি কঙ্কাল চুরির ঘটনাটি জানতে পেরেছে শুক্রবার (১৮ জুলাই) দুপুরে।উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামের ঢাকাডাঙ্গী গোরস্থানে এই ঘটনা ঘটে। এর মধ্যে ওই এলাকার তরিকুল ইসলামের বাবা মৃত রমজান আলী, আবু সাঈদের মা কুমেরজানসহ ১০ জনের কঙ্কাল চুরি হয়েছে। বিষয়টি জানাজানির পর ওই এলাকার মানুষের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ছে। গোগর ঢাকাডাঙ্গী গোরস্থানের সভাপতি সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনার দিন স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলামের বাবাকে এই কবরস্থানে দাফন করা হয়। তরিকুল ইসলাম প্রতি শুক্রবার জুম্মার নামাজ শেষে তাঁর বাবার কবর জিয়ারত করেন। একইভাবে শুক্রবার জুম্মার নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে এসে সে দেখতে পায় কবরের মাটি খোঁড়া এবং বাঁশের চাটাই সরানো। এবং পাশে থাকা কয়েকটি কবরের ওপরের মাটি ও বাঁশের চাটাই সরানো অবস্থায় আছে। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়দের জানালে তারা এসে ওই কবরগুলোর ভিতরে টর্চ লাইট দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পান, গোরস্থানের ১০টি কবরের ভেতেরে কঙ্কাল নেই। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমরা এ ধরনের নেক্কারজনক কর্মকাণ্ডের সাথে জড়িতদের ধরে চরম শাস্তির দাবি জানাচ্ছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল হক জানান,স্থানীয়দের কাছে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

Don`t copy text!