ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শহীদ ফারহান ফাইয়াজ ও শহীদ জাকারিয়া হাসান জুয়েলের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা ও মিলাদ মাহফিল

প্রতিবেদক
majedur
জুলাই ১৭, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

শহীদ ফারহান ফাইয়াজ ও শহীদ জাকারিয়া হাসান জুয়েলের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা ও মিলাদ মাহফিল

 

ফরহাদ হোসেন জনি,

জুলাই আন্দোলনে নিহত শহীদ ফাইয়াজ ও শহীদ জাকারিয়া হাসান জুয়েল এর ১মা শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাকের পার্টির আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷৷জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব
মুরাদ হোসেন জামাল,জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ এর সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, মাহবুবুর রহমান হায়দার সাধারণ সম্পাদক জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, আলহাজ্ব শহিদুল ইসলাম দীপন ভাইস চেয়্যারম্যান জাকের পার্টি, জাকের পার্টি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক ফুটবলার কায়সার হামিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন: জাকের পার্টি তালাবা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ এর সাধারণ সম্পাদক মুফতী মাওলানা কাওসার আহমেদ চাঁদপুরী।
এছাড়া উপস্থিত জাকের পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মূলদল, ছাত্রফ্রন্ট, যুবফ্রন্ট, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, স্বেচ্ছাসেবক ফ্রন্ট,মৎসজীবী ফ্রন্ট জাকের পার্টির ২৪ টি সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Don`t copy text!