ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
majedur
জুলাই ১২, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ২নং ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা কর্মসূচির আওতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত এসব প্রকল্পের মধ্যে রয়েছে—কোনাডাংগর মোড় থেকে পূর্ব নদীর পাড় ব্রীজ পর্যন্ত রাস্তা সংস্কারে ২ লাখ টাকা, মিয়া হোসেন মাস্টারের বাড়ি থেকে নরসুন্দা নদী পর্যন্ত খাল খননে ২ লাখ টাকা এবং সিংরইল বাজার থেকে ভাটিপাড়া পর্যন্ত রাস্তা সংস্কারে ১ লাখ ২২ হাজার টাকার বরাদ্দ।

এলাকাবাসীর অভিযোগ, উক্ত প্রকল্পগুলোর সভাপতি ও সিংরইল ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন—যিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য—তিনি সরকারি নীতিমালা অনুসরণ না করে এসব প্রকল্পে আংশিক কাজ দেখিয়ে সম্পূর্ণ অর্থ উত্তোলন করেছেন। প্রকৃতপক্ষে কাজের মান ও পরিমাণ খুবই কম এবং অধিকাংশ প্রকল্প কার্যত বাস্তবায়ন হয়নি বলেই দাবি স্থানীয়দের।

এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর ২৫ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সম্প্রতি ময়মনসিংহের জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে। তারা অভিযোগে প্রকল্পস্থলে সরেজমিন তদন্ত ও অভিযুক্ত ইউপি সদস্য কামাল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Don`t copy text!