ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদক
majedur
জুলাই ৯, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি \ জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার শীবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকেলে শীবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

১০নং জামালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়স প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গেষ্ট অব অনার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: দবিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজওয়ানুল হক রেজু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো: সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক মো: আবু সাঈদ, বিশেষ অতিথি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুস সোবহান, সিনিয়র সহ সভাপতি মো: নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো: মাহাফুজ আলম পাপ্পু, মো: জমসে আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: সাইফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো: আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: রাসেদুজ্জামান রাসু।
উদ্বোধনী খেলায় ৩নং ওয়ার্ড টিম টাইব্রেকারে ৩ – ২ গোলে (৪+৬) নং ওয়ার্ড টিমকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। খেলা পরিচালননা প্যানেলে ছিলেন মো: বেলাল হোসেন, মো: দারুল ইসলাম ও মো: আসাদুজ্জামান শামিম। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার মো: হারুন অর রশিদ। এর আগে শুরুতেই অংশগ্রহণকারী প্রত্যেক টিমকে একটি করে বল উপহার দেন প্রধান অতিথি।

উল্লেখ্য যে, টুর্নামেন্টে ১০নং জামালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড (৪+৬) নং ওয়ার্ড মিলে ১টি টিম গঠন করে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

Don`t copy text!