ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

প্রতিবেদক
majedur
জুলাই ৪, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

মো. আলী সোহেল, কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি :

কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলামের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার ৪ জুলাই সকাল ১১টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার বেতিয়ারকান্দি তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে কুলিয়ারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের বেতিয়ারকান্দি গ্রামে অবস্থিত জামিয়া ছিদ্দিকীয়া বেতিয়ারকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলামের দাফনের আগে কুলিয়ারচর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় কুলিয়ারচর উপজেলা কমিশনার (ভূমি) মো. রসকিন মাশরুর খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম সিআইপি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মো. মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃরফিকুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহ আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম ফারুক, কুলিয়ারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, রামদী ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মজলু মিয়া, কুলিয়ারচর পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন নান্টু, বাজরা তারাকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আমির উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৩ জুলাই দুপুর বারোটার দিকে ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর।

Don`t copy text!