ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউএসএ’র ২০২৫-২০২৭ সালের কমিটি গঠন

প্রতিবেদক
majedur
জুলাই ১, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

 

মো. জাবেদ আহমেদ জীবন ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউএসএ ইনক-এর ২০২৫-২০২৭ দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠিত হয়েছে
সভাপতি মো. আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী।

শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার ফাল্গুনী রেস্টুরেন্টে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক ও প্রবীণ ব্যক্তিত্ব আবুল হোসেন। উপস্থিত সকল প্রবাসী সদস্যের মতামতের ভিত্তিতে জুরি বোর্ডের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটি ঘোষণার দায়িত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আ. বাছির।
তিনি নতুন কমিটির সভাপতি হিসেবে মোঃ আলমগীর সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মির্জা মোহাম্মদ দস্তগীর এবং কোষাধ্যক্ষ হিসেবে কাজী হাসনাতের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের একনিষ্ঠ সদস্য দবির হোসেন শামীম। সভায় আরও উপস্থিত ছিলেন খন্দকার জয়নাল আবেদীন, আ. হক, কাজী তোফায়েল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, হারুন অর রশিদ, আব্দুল হালিম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জিল্লুর রহমান, অলিউর রহমান, আমির আব্দুল্লাহ, মাহবুবুর রহমান, ওমর ফারুক, পলাশ, আরিফুল বাশার, মোঃ রিফাত অলিউল্লাহ, মোঃ কবির, মোঃ শরীফ আহমেদ, মোঃ রাকিব উদ্দিন, মতিউর রহমান, রাশেদুল রানা, ইভান, জাকির হোসেন, জেরিন নাফিসাসহ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী।
নতুন কমিটি আগামী দুই বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউএসএ ইনক-এর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

Don`t copy text!