ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে পুকুর থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদক
majedur
জুন ৩০, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা আনুমানিক ৬ বছরের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহানূর ইসলাম জানান, স্থানীয় বাসিন্দারা থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পুকুরে লাশ ভাসতে দেখেন। পরে থানায় খবর দেন। পুলিশ দুপুর ১ টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরো বলেন শিশুটি কন্যা শিশু, তার বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর। এখনো পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।

Don`t copy text!