মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কৃষক দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকেলে চান্দ্রা বাজার মাদ্রাসার হলরুমে ১ নং ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি শফিকুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মুক্তার রাড়ি, সহ-সভাপতি মোঃ সবুজ ঢালী, সাংগঠনিক সম্পাদক জুয়েল রাড়ি সহ ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক দলের নেতৃবৃন্দ।
১ নং ওয়ার্ড কৃষক দলের নবনির্বাচিত সভাপতি মুনছুর গাজী, সহ-সভাপতি হজল ছৈয়াল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, সাংগঠনিক সম্পাদক মিলন সরদার, সম্মানিত সদস্য হাসু গাজী,মনু সরদার, মোঃ মুনছুর খান,মোরশেদ ঢালী, খোকন সরদার, মোক্তার গাজী,সুলেমান খান, বিল্লাল সহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

