ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগে বিএনপির নেতার নামে থানায় মামলা।

প্রতিবেদক
admin
জুন ২৯, ২০২৫ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা থেকে তানভীর,।

কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত বিএনপির নেতা ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন।


মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ভুক্তভোগী নারী অভিযুক্ত বিএনপির নেতা ফজর আলীকে আসামি করে মামলা করেছেন। ওই নারীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তার সহযোগী আসামি পলাতক অবস্থায় রয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে। পুলিশের দুটি টিম অভিযানে আছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত সকলকে আটক করা হবে। অভিযুক্ত ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি উঠেছে। এ ব্যাপারে ওসি আরও বলেন, ‘এ ঘটনাটি যারা ভিডিও করে ছেড়ে দিয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না।’

Don`t copy text!