ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে বাংলাদেশীদের নির্ভরতার ঠিকানা: ভ্যাট প্যারিস নর্দ।

প্রতিবেদক
admin
জুন ২৭, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

প্যারিস প্রতিনিধি:

২০০৯ সালে ফ্রান্সে পা রাখেন বাগেরহাট জেলার সন্তান জাকির হোসাইন। ২০১২ সালে নিয়মিত হবার পর শুরু হয় তার প্রবাস জীবনের নতুন অধ্যায়। অভিবাসী হিসেবে তিনি নিজেকে শুধু প্রতিষ্ঠিত করেননি, বরং অন্যদের সহায়তায় গড়ে তুলেছেন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভ্যাট প্যারিস নর্দ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কর্মসংস্থান হয়ছে অসংখ্য বাংলাদেশির। এই প্রতিষ্ঠানের যৌথ মালিকানায় তার সঙ্গে রয়েছেন পুরান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা দিদারুল ইসলাম শোভন। ফ্রান্সে অভিবাসী বাংলাদেশীদের নানাবিধ প্রশাসনিক সহায়তা প্রদানের লক্ষ্যে তারা এই প্রতিষ্ঠানটি চালু করেন।

গত ২১ জুন ২০২৫ প্রতিষ্ঠানটির সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আব্দুল মান্নান আযাদ, কমিউনিটি নেতা হাবিবুর রহমান খান, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এফবিজেএ এর সমন্বয়কারী মোহাম্মদ মাহবুব হোসাইন, স্তা কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধি আবুল খায়ের লস্কর, ফুলকলি’র সত্বাধীকারী মোহাম্মদ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠানের অন‍্যতম পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন, দিদারুল ইসলাম শোভন, বীমা উদ্যোক্তা ড. আব্দুল আজিজ, ব‍্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম আহমেদ ও বিএনপি নেতা আব্দুর রহিম মিয়া প্রমূখ।

ভ্যাট প্যারিস নর্দ’-এর সেবা সমূহঃ
অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট খোলা,উবার/ডেলিভারু অ্যাকাউন্ট খোলার সহায়তা, নতুন ব্যবসা শুরু করার দিকনির্দেশনা,প্রতি ৩ মাসের আয় জমা ও ট্যাক্স ঘোষণা সহজীকরণ,ফরম পূরণ, সার্টিফিকেট প্রস্তুত ও নবায়ন আবেদন,কাজের অনুমতি আবেদন প্রক্রিয়ায় সহায়তা, ই-পাসপোর্ট, মেরি ও দালো বাসা রেজিস্ট্রেশনের সহায়তা,বিশ্বের যেকোনো দেশের ভিসা আবেদন সহায়তা,আইনি পরামর্শ অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে প্রতিষ্ঠানটি অভিবাসী ও নতুন আগতদের জন্য এক ছাতার নিচে বহু সুবিধা প্রদান করছে, যা ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।

আরও উল্লেখ‍্য, জাকির হোসাইন ও দিদারুল ইসলাম শোভন শুধু ‘ভ্যাট প্যারিস নর্দ’-এর মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। তারা প্রতিষ্ঠা করেছেন আরও কয়েকটি প্রতিষ্ঠান, যেমন ইকরা মোবাইল, সাতকরা আলি মনতাসিও জেনারেল ট্রেডিং এছাড়াও আরও কিছু উদ্যোগ রয়েছে পরিকল্পনায়। প্যারিসে বাংলাদেশী উদ্যোক্তারা প্রতিনিয়ত নিজেদের অবস্থান সুদৃঢ় করছেন। জাকির হোসাইন ও দিদারুল ইসলাম শোভনের এই পথচলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের স্বপ্ন প্রবাসে বাংলাদেশীরা যেন সরকারি-বেসরকারি সবধরনের সেবা সহজেই পায়।

Don`t copy text!