ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ অভিযান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

প্রতিবেদক
majedur
জুন ২৫, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ অভিযান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মথুরাপুর পাবলিক হাই স্কুল মাঠে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

“প্লাস্টিক দুষন আর নয়” এই স্লোগানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার নরেশ মারান্ডির সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের ও সদর উপজেলার সংস্থার কর্ম এলাকার মোট ২৯ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা বিরতণ করা হয়। পরবর্তিতে সংস্থার কর্ম এলাকায় মোট ১৭ হাজার ৫২৯টি গাছের চারা বিতরণ করা হবে বলে জানান সংস্থার কর্মকর্তাগণ।

Don`t copy text!