ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপের অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রতিবেদক
majedur
জুন ২০, ২০২৫ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
গতকাল ১৮ জুন বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে দাকোপ উপজেলার কামারখোলা এলাকা হতে স্কুল ছাত্রিকে উদ্ধার করা হয়।গ্রেপ্তার কৃতের নাম শাহরিয়ার হাসান জিম(২১)পুলিশের
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৯ম শ্রেণীর ছাত্রী। সে স্কুলে যাতায়াত কালে গ্রেপ্তারকৃত মোঃ শাহরিয়ার হাসান
জিম বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। স্কুলছাত্রীর পরিবার বিষয়টিজানার পর শাহরিয়ার হাসান জিমকে অনুরোধ করে যেন সে তাকে আর উত্যক্ত না করে। কিন্তু জিম আরও ক্ষিপ্ত হয়ে গত ১৫ জুন সন্ধ্যায় দাকোপ থানাধীন কালিনগর এলাকা হতে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনায় গত ১৮ জুন দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।

Don`t copy text!