ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় গভীররাতে আম বাগানে আম চুরি করতে এসে জাহিদ ও বদরুল আলম নামে দুই জন চোর আটক

প্রতিবেদক
majedur
জুন ১৯, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে আটক হয়েছে দুই চোর। আটকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাটি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান (২৫) এবং একই এলাকার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে একেএম বাদরুল আলম (৪৮)।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে আটকৃত দু’জন ২টি ট্রাক্টর ও তাদের সংঘবদ্ধ প্রায় অর্ধশতাধিক সহযোগীদের নিয়ে আম চুরি করতে আসে পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রামে। তারা ওই এলাকার ডা. সাইদুর রহমানের একটি বড় বাগানের আম চুরি করতে শুরু করে।

পাহারাদার টের পেয়ে কৌশলে বাগান মালিক ও স্থানীয়দের জানান। বাগান মালিক ও এলাকাবাসীর ফোন পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় জাহিদ হাসান ও বাদরুল আলমকে। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় তাদের সংঘবদ্ধ সহযোগীরা। এসময় ঘটনাস্থল থেকে ২টি ট্রাক্টর ও ৭০ ক্যারেট আম জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ঘটনায় বাগান মালিক ডা.সাইদুর রহমান বাদি হয়ে থানায় মামলা করেছেন। আটকৃতদের জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছে বলেও তিনি জানান।
নওগাঁ #

Don`t copy text!