ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিম্নচাপের কারণে সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি

প্রতিবেদক
majedur
জুন ১৮, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

*বাইজিদ মন্ডল দ: ২৪ প:*

 

সুন্দরবন পুলিশ জেলা এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হলো। সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে পুলিশের এফ আই বি বোর্ড নিয়ে মাইকিং করে সকল মৎস্যজীবীদের সতর্ক করা হলো। সকল মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধ। মূলত মঙ্গলবার থেকে শুরু হয়েছে নিম্নচাপ সৃষ্টি, আর সেই আবহাওয়া খারাপের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়।জানাজায় গত ১৪ তারিখ ব্র্যান পিরিয়ড শেষ হবার পরে ১৫ তারিখ থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছে মৎস্যজীবীরা, রায়দিঘি কাকদ্বীপ নামখানা থেকে মৎস্যজীবীরা ইলিশ নিয়েও ফিরেছে। আবার কেউ কেউ এখনো পর্যন্ত মাছের মুখ দেখতে পারেনি। তার মধ্যে আবার প্রাকৃতিক বিপর্যয়ের ঘোষণা। আবহাওয়া দপ্তর অনুযায়ী জানা যাচ্ছে নিম্নচাপ থাকাকালীন ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করল মৎস্য দপ্তর। ইতিমধ্যে কাকদ্বীপ,নামখানা, পাথরপ্রতিমা,ফেজারগঞ্জ, রায়দিঘী প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার স্থলপথে ও জলপথে মাইক প্রচার শুরু করে দিয়েছে।মৎস্যজীবীদের ট্রলার গুলি ইতিমধ্যে ঘাটে ফিরে আসতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ সুবুজ সংকেত আসছে ততদিন গভীর সমুদ্রে কোনো মৎস্যজীবী মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Don`t copy text!