ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জুন ১৮, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় “জিংক ধান-১০২” শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেলে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ঘরাধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলার পীরগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান লিমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিওর রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিও মোঃ মিজানুর রহমান প্রমুখ।

উক্ত কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ ব্রিধান ১০২ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

Don`t copy text!