ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নারিকেল চারা রোপণ কর্মসূচি ২০২৫ সম্পন্ন: শিশুর স্বপ্ন বুনতে মাদ্রাসায় নারিকেল চারা রোপণ

প্রতিবেদক
majedur
জুন ৯, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

রবিউল আলম:

খুলনা জেলার তেরখাদা উপজেলার এস এ খড়বড়িয়া নুরুল উলূম ইসহাকিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় সম্প্রতি অনুষ্ঠিত হলো অত্যন্ত হৃদয়স্পর্শী “নারিকেল চারা রোপণ কর্মসূচি ২০২৫”।

এই ব্যতিক্রমী কর্মসূচির আওতায় বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন এবং রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন খুলনার সমাজসেবী ও স্বেচ্ছাসেবীদের অর্থায়নে মোট ৫০টি নারিকেল চারা রোপণ করা হয়। প্রতিটি চারা যেন নতুন জীবনের প্রতীক—প্রতিটি শিশুর জীবনের স্বপ্নকে আলোকিত করার প্রতীক হয়ে উঠুক।

আয়োজকরা জানান, এই নারিকেল গাছগুলো যত্নে বড় হবে, এর ফল বিক্রি করে মাদ্রাসার খরচ এবং এতিম শিশুদের শিক্ষার ব্যয় বহন করা যাবে। এতে মাদ্রাসার অর্থনৈতিক ভিত মজবুত হবে এবং এই শিশুদের জীবনে আলোকিত একটি ভবিষ্যৎ গড়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সবুজ, রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন খুলনার সেক্রেটারি মাহিন পারভেজ তুষার, নিটল ইন্সুরেন্সের জুনিয়র অফিসার এসকে রানা, নিজাম’স ফিজিওথেরাপি সেন্টারের সত্ত্বাধিকারী মোঃ নিজাম উদ্দিন শেখ, এস এ খড়বড়িয়া নুরুল উলূম ইসহাকিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারী এম এ রওফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হুজুর মোতাহার হোসেন। তিনি নারিকেল চারা রোপণে দানকারীদের জন্য আবেগঘন দোয়া করে বলেন, “এই চারা একদিন শিক্ষার আলো ছড়াবে, শিশুদের জীবনের ছায়া হয়ে দাঁড়াবে। দানকারীদের এই অবদান তাদের জন্য আল্লাহর রহমত ও পরকালীন মুক্তির উজ্জ্বল পথ খুলে দেবে, ইনশাআল্লাহ।”

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি শুধু মাদ্রাসার শিশুদের স্বপ্নের বীজ বপন করবে না—পরিবেশ সুরক্ষায়ও অনন্য ভূমিকা রাখবে।
মাদ্রাসা কর্তৃপক্ষ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন, যেন এই মহতী প্রচেষ্টা শিশুদের জীবনে সত্যিই আশীর্বাদ হয়ে ওঠে।

Don`t copy text!