মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে সোহেল মিয়া(২৪) নামের একজন নিহত হয়েছে।
সোহেল মিয়া উপজেলার রতনপুর ইউনিয়নের দুবাচাইল গ্রামের অবিদ মিয়ার ছেলে।
রবিবার ১ জুন সন্ধ্যায় উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের,ইব্রাহিমপুর চৌধুরী ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যকম পরিচালনা করেন।
এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল মিয়া নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের চৌধুরী ভিলার সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লেগে যায়।গাছের কাঠ বোঝাই নসিমনের ভিতরে মোটরসাইকেল সহ চালক নিজেও ঢুকে যায়।
মাথার একপাশে প্রচন্ড রকম আঘাত লাগে ঘটনাস্থলী সোহেল মিয়া মৃত্যুবরণ করেন,পরে অজ্ঞাত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নবীনগর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। নসিমনের ড্রাইভার পলাতক রয়েছেন।
এ বিষয় এ নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান নসিমন ও মোটরসাইকেল দূর্ঘটনায় চালক সোহেল ঘটনাস্থলে নিহত হয়েছেন ও নসিমন এর নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করে ফরদাবাদের হাসিব কে প্রথমে নবীগর ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, নসিমন চালক পলাতক রয়েছেন।

