সনজিত কুমার শীল।
আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে গতকাল ৪ ঠা মে ২০২৫ ইং রবিবার বিকেলে দেরা দুবাইয়ের মনপুরা রেস্টুরেন্ট হলরুমে কাগতিয়া গুলজার পাড়া প্রবাসী ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এতে সংগঠনের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এসকান্দর এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ পেয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাতের প্রবীণ প্রবাসী হোসেন জামাল দুলাল, প্রধান অতিথি ছিলেন রাস আল খাইমার বিশিষ্ট ব্যাবসায়ি মজিবুর রহমান,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব।অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি মোঃ কামাল,মোঃ হোসেন,মোঃ নুরুল আলম, মোঃ দিদারুল আলম, মোঃ বাহাদুল মিয়া, মোঃ হেলাল,মোঃ হারুনর রশীদ, মোঃ তছলিম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য দেন মোঃ জামশেদ, মোঃ সাহাদাত হোসেন, মোঃ ইলিয়াস, সাংবাদিক সনজিৎ কুমার শীল মোঃ ইকবাল,মোঃ ফরিদ,মোঃ আলমগীর, মোঃ শেখ আলমসহ আরো অনেকে,এতে আমিরাতের আবুধাবি,রাস আল খাইমাহ,ফুজাইরা,আজমান, শারজাহ, এবং দুবাই থেকে আসা সংগঠনের সদস্যরা প্রথমে মধ্যাহ্নভোজে যোগ দেন ,এবং পরে উদ্বোধনী কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। প্রধান অতিথির সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এতে আরো উপস্থিত ছিলেন,মোঃ রাসেদ,মোঃ মোরশেদ, মোঃ এরশাদ, মোঃ হাসান,মোঃ জিসান,মোঃআলম,মোঃ নুরুল আজিম,মোঃ হায়দার,মোঃ দৌলত,মোঃ হাবিবুল্লাহ, মোঃ তছলিম, মোঃ সাহেদুল আলম,মোঃ বাবেদুল আলম,মোঃ জাবেদ,মোঃ মহিউদ্দিন, মোঃ রহিম,সহ আরো অনেকে। বিশ্বের বিভিন্ন দেশে গুলজার পাড়া প্রবাসী ঐক্য পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বহুদিন ধরে। এই সংগঠনের মাধ্যমে সমাজ এবং দেশের উন্নয়ন হবে বলে বক্তারা মনে করেন। পরে প্রবাসীদের সফল উদ্যোগের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।।

