ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২ আহত ৭ জন

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২ আহত ৭ জন

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় সদর উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের সত্যপীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মো. শাহাদাত মারা যান।

এ ছাড়া গুরুতর আহত অবস্থায় বাসের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ হোসেনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম চয়ন বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যুর হয়েছে।

Don`t copy text!