লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর দীপ্ত টিভি জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক তাপস সাহাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে দূর্বৃত্তরা। হামলায় সাংবাদিক তাপস সাহস গুরুত্বর আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রান ভয়ে অন্যত্র রয়েছেন সে। এসময় দুর্বৃত্তরা তাপস সাহার ব্যবহৃত ভিডিও ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।
ঘটনাটি গত ৬ আগষ্ট রাত ১০টা দিকে মাষ্টার পাড়া, ৭ নং ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা তার নিজ বাস ভবনে ঘটে।
জানা যায়, গত ৪ আগষ্ট সরকার বিরোধী আন্দোলনে দিনব্যাপী সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনার সাংবাদিক তাপস সাহা ভিডিও ও ছবি ধারন করে। সেই হত্যার ঘটনার ভিডিও ও ছবি ফেরত চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। যার কারনে তাকে হত্যা করার চেষ্টা করা হয় বলে ধারনা করা হচ্ছে।
ই।

