ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
মে ৫, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর চুড়ান্ত বাছাইয়ে নবীনগর উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে অত্র কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।

প্রভাষক আব্দুল মান্নান ও জাবেদ আল মোয়াজের যৌথ সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহ আলম ও হাবিবুর রহমান হাবিব, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদা আক্তার শিউলী, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রুপালী ব্যাংকের ম্যানেজার আব্দুল্লাহ্ আল মামুন, ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান কবির, লাউর ফতেহপুর আর এনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খান প্রমুখ।

এসময় সকল বক্তারা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর চুড়ান্ত বাছাইয়ে নবীনগর উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন নির্বাচিত হওয়ায় তারা উক্ত প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভার পূর্বে দেশ, জাতি ও লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের মঙ্গল কামনার্থে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন।

Don`t copy text!