ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি অশ্রুকে গ্রেফতার

প্রতিবেদক
admin
নভেম্বর ২, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 

আশুলিয়ার কুখ্যাত সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি অশ্রুকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প।

রাতে রাজধানীর কোতয়ালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব ৪ জানায়, ২৫ অক্টোবর রাতে ডিশ ব্যবসা দখলের উদ্দেশ্যে আশুলিয়ার কাঠগড়ার দূর্গাপুর এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী অশ্রু স্থানীয় ডিশ ব্যবসায়ী মানিক, শরিফ ও সাইদুরকে তার অফিসে ডেকে নেন। পরে সন্ত্রাসী অশ্রু তাদেরকে ডিশ ব্যবসা ছেড়ে দিতে বললে তারা ছাড়বেনা বলে জানায়। এরপর অশ্রু তিনজনকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করেন।

এঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ তিনজনেই মৃত্যুর সাথে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পাঞ্জা লড়ছেন।

পরে ভুক্তভোগীদের পরিবার আশুলিয়া থানায় মামলা দায়ের করলে র‌্যাব তাকে রাতে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ গ্রেফতারকৃত সন্ত্রাসীকে সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।

Don`t copy text!