ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডিসি পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
admin
অক্টোবর ১২, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ড ডিসি পার্কে দখলে থাকা ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।
এই সময় সহকারী কমিশনার মোঃ আলাউদ্দিন বলেন, উপজেলার ফৌজদারহাটে গড়ে তোলা ডিসি পার্কের দক্ষিণ দিকের সীমানার মধ্যে বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে। ডিসি পার্কের চলমান উন্নয়ন কাজ অব্যহত রাখতে এই স্থাপনাগুলো সরিয়ে নেওয়া খুবই জরুরী।

এ কারণে তাদেরকে বারবার সরে যাবার জন্য নোটিশ দেয়া হয়। কিন্তু তারা ঐ জায়গা ছাড়ছিল না। এতে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছিল।

তাই চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদে।

Don`t copy text!