ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে গাছের ডাল ভেঙে মা ও মেয়ে নিহত

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!


রংপুরে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর চব্বিশ হাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

নিহতরা হলেন–গঙ্গাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা রানী সরকার (৩৪) ও তার মেয়ে রাজশ্রী সরকার (১১)। কৃষ্ণা রানী সরকার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীরহাট এলাকার বাসিন্দা। তিনি রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় বসবাস করতেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কৃষ্ণা রানী, স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার (৪২), ছোট মেয়ে শুভশ্রী সরকার (৫) ও বড় মেয়ে রাজশ্রী সরকারসহ মোটরসাইকেলে তুলশীরহাট থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন।

তারা চব্বিশ হাজারী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থাকা একটি রেইন ট্রি গাছের ডাল ভেঙে কৃষ্ণা রানী ও তার বড় মেয়ে রাজশ্রীর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হলে তাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ওসি রবিউল ইসলাম আরও জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Don`t copy text!