ঢাকাবুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে চার বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

জামালপুরের বকশীগঞ্জে দুই মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই আসামির নাম মো. আজিম মিয়া (৪৫)। তিনি বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর গ্রামের কাউসার আলীর ছেলে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহের রানা জানান, দুটি সিআর মামলায় চার বছরের সিআর সাজাপ্রাপ্ত ও ১৪ লাখ টাকা আর্থিক জরিমানার আসামি আজিম মিয়া দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন আদালত।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নির্দেশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আজিম মিয়াকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আজিম মিয়াকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!