ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ৯ বছর পর হত্যাকান্ডের পলাতক আসামী র‌্যাবের হাতে আটক

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে দীর্ঘ ৯ বছর পর হত্যাকান্ডের ও একাধিক মামলা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী কে আটক করেছে র‌্যাব ১০ এর একটি অভিযানিক দল।

গত (১৮ সেপ্টেম্বর)২০ তারিখ রাতে রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় থেকে আসামীকে আটক করা হয়।

আটককৃত আসামী মোঃ এরশাদ মাতুব্বর (৩৪), পিতা-নবাব মাতুব্বর, সাং-গৌড়দিয়া, থানা-সালথা, জেলা-ফরিদপুর’ এর বাসিন্দা।

র‌্যাব সূত্র জানা যায়, আটককৃত আসামী মোঃ এরশাদ মাত্তুবর, হত্যা মামলাসহ মোট ৩টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘ ০৯ (নয়) বছর যাবৎ পলাতক ছিলেন, গ্রেফতারের পূর্বে সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে কখনও রিক্সা, কখনও ভ্যান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন।

সর্বশেষ রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন হাজারীবাগ পার্ক এলাকায় ভ্রাম্যমান ভ্যানে করে পেয়ারা বিক্রি করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Don`t copy text!