ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে দুঃসময়ের আঃলীগ নেতাদের মৃত্যুবার্ষির্কী উপলক্ষে স্বরণ সভা

প্রতিবেদক
admin
আগস্ট ২৭, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, আওয়ামী লীগের দুঃসময়ের সহযোগী নেত্রীবৃন্দের মৃত্যু বার্ষির্কী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহতলী আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কের নবনির্মিত আওয়ামীলীগ অফিসে এই স্বরণ সভার আয়োজন করা হয়।

উক্ত স্বরণ সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পিপি ময়না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট খসরুজ্জামান দুলুর প্রথম মৃত্যুবার্ষিকীপালন করা সহ মরহুম ইমাম উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, বেগম সালেয়া মোশাররফ, লোকমান হোসেন মৃধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের মা জয়নাব বেগমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে স্বরণ সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, মরহুম খসরুজ্জামান দুলুর পুত্র জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব, মরহুম লোকমান হোসেন মৃধার পুত্র ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নওফেল নাবিদ তামান, সহ ছাত্রলীগ,সেচ্ছাসেবী লীগ, সকল আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ারের পরিচালনায়
সভায় বক্তারা বলেন, আমরা যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে স্মরণ করছি তাদের অবদান অপরিসীম।তারা দুঃসময়ে দলের জন্য জন্য অনেক অবদান রেখেছেন, তাঁরা নিজেরদের সার্থ উদ্ধার করার জন্য রাজনীতি করতে না, তাঁরা দলকে মন থেকে ভালবেসে রাজনীতি করতেন।তাঁরা কখন কোন অপশক্তির কাছে মাথানত করতেন না, আমাদের সকলের উচিত এই গুনী মানুষদের জীবন ও আদর্শ অনুসরণ করে রাজনীতি করা। বক্তব্য শেষ তাঁদের স্বরণে দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Don`t copy text!