ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে প্রতিবন্ধী ৩ ব্যক্তিকে সংবর্ধনা

প্রতিবেদক
admin
আগস্ট ২০, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

-দিনাজপুরের বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের উপকারভোগী উপজেলার মুকুল আদর্শ গ্রামের প্রতিবন্ধী মার্থা হাঁসদা বাঁশ বেতের কাজ করে, তারসিউস মুর্মু গরু লালন পালন করে ও উত্তর কাটলা গ্রামের রুপালী সরেন সেলাইয়ের কাজ করে সফলতা পেয়েছে।

এই ৩ জন সফল ব্যক্তিকে রবিবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার দুর্গাপুর কর্মকার পাড়া পিভিসিতে প্রতিবন্ধীদের নিয়ে সফলতা বিষয়ক অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের বিরামপুর বকুলতলা মোড় অফিস আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ।

এতে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আওয়াল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছা. মোশাররত জাহান, প্রকল্পের টেকনিক্যাল অফিসার মবিলাইজেশন বিধান বাস্কে, সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি লুৎফুন নেছা, রাজু বিল্লাহ, জীবিকায়ন মো. আতিকুর রহমান, মো. আহমেদুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে সফল ব্যক্তিদের উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় প্রসপারিটি প্রকল্পের উপকারভোগী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Don`t copy text!