ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ক্লাইমেট একশন কমিটি গঠন

প্রতিবেদক
admin
আগস্ট ১৯, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত বিরুপ প্রভাব মোকাবেলা এবং নারীর প্রতি সংগঠিত সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় ক্লাইমেট একশন কমিটি গ্রঠন করা হয়েছে। শনিবার (১৯আগস্ট) সকালে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে বিশিষ্ট সাংবাদিক এডভোকেট আহসান হাবীব নীলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামকে সভাপতি ও নারী নেতৃত্বাধীন সংগঠন এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন রুপাকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১৩ জন নারী সদস্য ও ১২জন পুরুষ সদস্য রয়েছেন।
কমিটির অপর সদস্যদের মধ্যে সহসভাপতি পদে বিশিষ্ট সাংবাদিক সফি খান, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ ও মহিলা পরিষদের সেক্রেটারী প্রতিমা চৌধুরী নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক হয়েছেন জেলা সুজন’র সেক্রেটারী ও সাংবাদিক হুমায়ুন কবির সূর্য এবং আইনজীবী এডভোকেট মাহবুবা হক চুমকী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শিক্ষক ও সাংবাদিক তৌহিদুল বকসী ঠান্ডা।
বেসরকারি সংগঠন মহিদেব যুব সমাজকল্যাণ সংস্থা (এমজেএসকেএস) কর্তৃক বাস্তবায়িত ‘‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন’’ প্রকল্প অনুষ্ঠানের উদ্যোক্তা। এতে কারিগরি ও আর্থিকভাবে সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসী অফ সুইডেন। ২০২৬ সাল পর্যন্ত কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচাগাছী ও যাত্রাপুর ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Don`t copy text!