ঢাকাশুক্রবার , ১৮ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কুমিল্লা জেলা কমিটি গঠন

প্রতিবেদক
admin
আগস্ট ১৮, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :

এমপিওভূক্ত শিক্ষকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কুমিল্লা জেলা কমিটি গঠনকল্পে এক সভা ১৮ আগস্ট, শুক্রবার,বিকাল ৪ টায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভাপতি- শান্তি ভূষণ দেবনাথ, সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক – সাইফুল ইসলাম

সংগঠনের কুমিল্লা জেলা সদস্য সচিব বিপ্লব মজুমদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও চাঁদপুর জেলা কমিটির সভাপতি মো. বিলাল হোসেন, ঢাকা মহানগরের আহবায়ক মোহাম্মদ ইয়াছিন।

সভা পরিচালনা করেন দেবিদ্দার উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন।

সভায় সংগঠনের সফলতা-ব্যর্থতা নিয়ে বিশদভাবে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় সর্বসম্মতিক্রমে শাম্তি ভূষণ দেবনাথকে সভাপতি, মো. মেজবাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কুমিল্লা জেলার অপূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. আমির হোসেন,মো. আক্তারুজ্জামান, মো. আবুল কাশেম ও মো. মুক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন ও মো. মিজানুী রহমান, সদস্য পদে আছেন, মো. ইলিয়াছ হোসেন, আব্দুল আউয়াল, সুব্রত সরকার ও মো. সেলিম মিয়া।
আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করতে সিদ্ধান্ত হয়। আগামী ১৫ সেপ্টেম্বর প্রথম জাতীয় সম্মেলনের পর জেলা সম্মেলন করতে উপস্হিত সকলে সম্মতিজ্ঞাপন করেন।

Don`t copy text!