ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আটক

প্রতিবেদক
admin
আগস্ট ১৬, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার কলেজ গেইট এলাকা থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক সম্রাজ্ঞী কে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন,মাদক সম্রাজ্ঞী চায়না বেগম (৪৬), গাজীপুর মহানগরের ৪১ নং ওয়ার্ডের পূবাইল থানার খিলগাঁও গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের স্ত্রী।

পূবাইল থানায় কর্মরত এএসআই মোঃ জহিরুল ইসলাম জানান, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ৪১নং ওয়ার্ডের পূবাইল সাকিনস্থ কলেজ গেইট সংলগ্ন পূবাইল বিশ্ববিদ্যালয় কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া মাদক সম্রাজ্ঞী চায়না বেগম কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!