ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে গরু চুরি করল ভারতীয় নাগরিক, পতাকা বৈঠকে ফেরত দিল বিএসএফ

প্রতিবেদক
admin
আগস্ট ১৫, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মানিককাজী গ্রামের গোয়ালঘর থেকে রাতের আঁধারে দু’টি গরু চুরি করে নিয়ে যায় ভারতীয় দুই নাগরিক।
গতকাল সোমবার সন্ধ্যার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর রাতে গরু দুটি ফেরত দেয়া হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে তারা গরু দু’টি চুরি করে। খোঁজ নিয়ে জানা গেছে, গরু নিয়ে যাওয়া ভারতীয় নাগরিকরা হলেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার কালামাটি কলোনি এলাকার আব্দুল মোতালেব ও জমশের আলী। কালামাটি কলোনি এলাকাটি ভারতীয় কাঁটা তারের বেড়ার বাইরে পড়েছে।

মানিককাজী গ্রামের বাসিন্দা নূরুজ্জামান সরকার ও ফারুক আহম্মেদ জানান, সোমবার সকালে গোয়াল থেকে গরু বের করতে গিয়ে দেখেন দু’টি গরু নাই। গরুর পায়ের ছাপ দেখে বুঝতে পারেন গরু দু’টি রাতের আঁধারে ভারতীয় ভূ-খণ্ডের কালামাটি কলোনি এলাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে।

লোক মারফত কালামাটি কলোনিতে খোঁজ নিয়ে জানতে পারেন গরু দু’টি সেখানে রয়েছে। আব্দুল মোতালেব ও জমশের আলী নামের ভারতীয় দুই নাগরিক গরু দু’টি নিয়ে গেছেন। গরুর মালিকরা বিষয়টি বিজিবিকে জানান।

স্থানীয়রা জানান, ভারতীয় ওই নাগরিকরা গরু নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও গরু ফেরত দিতে অসম্মতি জানায়। ভারতীয় নাগরিকরা দাবি করেন তাদের দু’টি গরু নাকি বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। ওই গরু দুটি ফেরত না পেলে তারা মানিককাজী থেকে নিয়ে যাওয়া গরু দু’টি ফেরত দেবেন না।

দুপুরের দিকে গরু নিয়ে যাওয়া ভারতীয় নাগরিক মোতালেব সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি জমিতে কাজ করতে এলে স্থানীয়রা তাকে গরু ফেরত দিতে বলেন। তিনি গরু ফেরত দিতে অসম্মতি জানালে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির নিকট হস্তান্তর করে।

বিকেলে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় বকনীর পাড় কাটা ব্রীজ এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি এসময় মোতালেবকে বিএসএফের নিকট হস্তান্তর করে। পরে রাতে মানিককাজী এলাকায় বিজিবির নিকট গরু দু’টি হস্তান্তর করা হয়।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ভারতীয় নাগরিককে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে। ভারতীয় নাগরিক গরু দু’টি ফেরত দিয়েছেন।

Don`t copy text!