ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর রাণীনগরে গোনা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠান অনুষ্ঠিত!

প্রতিবেদক
admin
আগস্ট ১৩, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।
শনিবার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে প্রঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফিরোজ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপস্থিত থেকে রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা বেগম, যুগ্ম সম্পাদক গোলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদারসহ অনেকেই। এছাড়া বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Don`t copy text!