ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমান

প্রতিবেদক
admin
আগস্ট ১৩, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে কাঁচা কলাতে কেমিক্যাল মিশিয়ে পাকা করার সময় হাতেনাতে ধরা পড়েছে এক কলা ব্যবসায়ী ;জরিমানা ২০,০০০/-

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও নির্দেশনা অনুযায়ী এবং জেলা প্রশাসক চাঁদপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্ব সদরের পাল বাজার, চৌধুরীঘাট,কয়লাঘাট ও মোলহেড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

পাল বাজারের চৌধুরীঘাট এর অনেকগুলো কলার দোকান তদারকি করা হয়, এসময় ‘ভাই ভাই কলা আড়ত’ প্রতিষ্ঠানে কাঁচা কলা পাকাতে কেমিক্যাল(প্রোমোট-ইথিলিন) ব্যবহার করতে দেখা যায়। দেখার সাথে সাথে দোকান মালিক তা লুকিয়ে রাখার চেষ্টা করেন। পরবর্তীতে কেমিকেলটা হাতেনাতে ধরে ফেলা হয় এবং দোকান মালিক তার দোষ স্বীকার করেন।
খাদ্যদ্রব্যে নিষিদ্ধ দ্রব্যের মিশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ভাই ভাই কলা আড়তকে ২০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

ভোক্তার অর্থ,স্বার্থ, স্বাস্থ্য ও অধিকার রক্ষার্থে ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

 

Don`t copy text!