ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
আগস্ট ১১, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

 

লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের ১১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে শ্রী শ্রী
আনন্দময়ী কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে এই পরিচিতি অনুষ্ঠিত হয়। পরিচিতি সভা উপলক্ষ্যে মন্দির প্রঙ্গনে বৃক্ষ রোপন করেন অতিথি ও নবগঠিত কমিটির সদস্যবৃন্দ। এসময় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি এ্যাড. পাপ্পু সাহাকে সংবর্ধনা দেওয়া।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এ্যাড.মিলন মন্ডল,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা এ্যাড.জহর লাল ভৌমিক, ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা এ্যাড.শৈবাল সাহা,পূজা পরিষদের উপদেষ্টা প্রতাপ পাল প্রমুখ।
প্রতিটি জেলায় ১ টি মডেল মন্দির, শারদীয় দূর্গা পূজায় ৩ দিনের ছুটি ঘোষণা ও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ৭ দফা দাবি বাস্তবায়নে জন্য নবগঠিত কমিটির পক্ষ থেকে আগত অতিথি ও সরকারের নিকট জোর দাবি জানান।

Don`t copy text!