ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর দশমিনায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

প্রতিবেদক
admin
আগস্ট ১১, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

  পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার উদ্যোগে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীদেরকে নিয়ে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১.০৮.২৩ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার নলখোলা বাসস্ট্যান্ড এলাকায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
  বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমিন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ ইসলামি আনন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাওলানা মো.মাহবুবুর রহমান। 

এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার, যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার সিদ্দিকুর রহমানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বাংলাদেশ ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাওলানা মো.মাহবুবুর রহমান বক্তরব্য বলেন, বর্তমান সংকটময় মুহুূর্তে দুর্নীতিবাজ-সন্ত্রাস ও নীতি আদর্শ বিবর্জিত শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ, জাতী ও মানুষের কল্যাণে একটি সুন্দর কল্যাণময় রাষ্ট্র গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে।

Don`t copy text!