ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে ভুমিহীন ও গৃহহীদের মাঝে ঘর প্রদানের লক্ষে প্রেসব্রিফিং

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা জেলায় চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) মোট নয়শত ৮৭টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিকদেরকে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের প্রেসব্রিফিংয়ে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন এদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। তাই এ উপজেলার ৬নং কামারখোলা ইউনিয়নে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ৪২টি উপকারভোগী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিলসহ ২ শতাংশ জমি ও গৃহ প্রদান করা হবে। উল্লেখ থাকে যে ৪২টি পরিবারের মধ্যে সমাজের মুল ধারায় ফেরাতে ২টি জলদস্যু পরিবারকে পূর্নবাসন করা হয়েছে। এ সব পরিবারের প্রতিটি ঘরের জন্য বিদ্যুত সংযোগ এবং ৩ হাজার লিটারের ১টি করে পানির ট্যাংক। প্রতি ১০ পরিবারের ব্যবহারের জন্য ১টি করে টিউবওয়েল স্থাপন করা হবে।

জমির কাবুলিয়াত, গৃহ প্রদান সনদ এবং নামজারিরখতিয়ান সরবরাহ করা হবে এবং সেই সাথে ১শত ফলের গাছ প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার(ভুমি) পাপিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানা,দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমের কর্মীবৃন্দ।

Don`t copy text!