অভিযোগে রক্তক্ষরণ
মারলিন ক্লারা
দেহ যখন কাটে তোমার
সেই ক্ষততে প্রলেপ দাও,
অন্তরেতে বিরাট ফাটল
তার কি কোনো খবর নাও!
চোরাকাঁটা জড়িয়ে ধরে
তোমার পোশাক নির্বিকার,
বসেবসে কাঁটা ছাড়াও
প্রেমের কোনো নেই আকার।
ছন্দে আমি দেই জড়িয়ে
তোমার আমার রাত্রি দিন,
তুমি আমার প্রেমিক প্রবর
তোমার কাছে অনেক ঋণ!
তারপরেও দিন ফুরালে
অভিযোগের হাত তুলে,
আমার খোঁপায় জড়িয়ে দেওয়া
মালা তুমি নাও খুলে।
হৃদয়েতে রক্তক্ষরণ
কে নেয় খবর কোনদিকে,
আর কারেও প্রেম দেবো না
তোমার বুকেই মন টিকে।

