ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আমিনবাজার ইউনিয়ন পরিষদের কার্যক্রম জ্বরাজীর্ণ ভবনে

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

দীর্ঘ কয়েক বছর ধরে ঝুকিপূর্ণ ভবনে চলছে রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজার ইউনিয়ন পরিষদের কার্যক্রম। যেকোন সময় ভবনটি ভেঙে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করেছেন এলাকাবাসী। আমিনবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রকিব আহমেদ বলেন,আমিনবাজারে ১৯৮৪ সালে দোতলা একটি ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু করা হয়।

 

তার পর থেকে অনেকেই ইউনিয়নটির চেয়ারম্যান হলেও ভবনটি সংষ্কার করেনি। এর পরে ভবনটি বেশ কয়েক বছরে মারাত্মক ঝুকিপূর্ণ দেখা দেয়। ইতি মধ্যে ভবনটির পলেস্তারা,দেওয়াল,ভীম ভেঙে মানুষের উপর পড়ছে। যেকোন সময় পুরো ভবনটি ধ্বসে পড়তে পারে মানুষের উপর। এতে করে মানুষ হতাহতের পাশাপাশি বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে ভনটি ইউনিয়ন বাসীর সেবা প্রদান করে যাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

 

এলাকাবাসী অবিলম্বে ভবনটি ভেঙে নতুন একটি ভবন করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। এদিকে ইউনিয়ন পরিষদ ভবনটি ঝুকিপূর্ণ ঘোষনা করেছেন স্থানীয় সরকার ঢাকা বিভাগের উপ সচিব কে এম আল আমিন,তিনি বলেন,অবিলম্বে নতুন করে আমিনাবাজার ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ করা হবে আপদত অন্যস্থানে মানুষকে পরিসেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Don`t copy text!