গাজীপুর মহানগরের পুবাইলে ১৮০ পিস ইয়াবাসহ সোহেল আরমান ওরফে চায়না সোহেল (২৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
শুক্রবার (৪ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। চায়না সোহেল রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার মাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা তিনি।
এসআই মোঃ শওকত জানান, পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ৩৯ নং ওয়ার্ডের হায়দারাবাদ এলাকার নিমতলী রেস্টুরেন্টের সামনে থেকে অভিযান চালিয়ে আসামির নিকট হতে একশত আশি পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।এছাড়াও আসামীর বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা ও পূবাইল থানায় জিআর ওয়ারেন্ট রয়েছে বলেও জানান তিনি।

