ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে মহাসড়কের দুইপাশ ও ফুটপাত অবৈধ দখলে মরিয়া, দিনের পর দিন বাড়ছে দূর্ঘটনা

প্রতিবেদক
admin
আগস্ট ৫, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

সাভারে মহাসড়কের দুইপাশে অবৈধভাবে দোকানপার্ট ও ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণ এবং কাচাঁমাল বিক্রয়ে মরিয়া হয়ে উঠেছে একটি কুচক্রী মহল।

সাভার বাজার বাসস্ট্যান্ডের গেন্ডা, মহাসড়ক সহ ঢাকা আরিচা মহাসড়কের দুইপাশে অবৈধ দখল করে রয়েছে শত শত অবৈধ দখলদার । অবৈধ ভাবে দখল করে দোকান পার্ট নির্মাণ করার ফলে সড়কের দুর্ঘটনা সহ প্রান হানির ঘটনা ব্যপক হাড়ে বেড়েই চলেছে। এছাড়াও সড়কের পাশে মানুষের চলাচলের জন্য যে ফুটপাত রয়েছে সেটিও দখল করে কিছু অসাধু স্বার্থনীশি ব্যবসায়ী তাদের স্বার্থ হাসিলের জন্য মানুষকে দূর্ঘটনার কবলে ফেলে দিচ্ছে। এসকল স্থাপনা উচ্ছেদ ও ফুটপাতে অবৈধ ভাবে মালামাল বিক্রয়কারীদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হলে দুর্ঘটনা কমবে বলে মনে করেন সচেতন মহল।

সাভারে বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায় মহাসড়কের দুইপাশ দখল করে বিভিন্ন দোকানপার্ট নির্মাণ করে ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। যা সরকারী নিয়ম বহির্ভ‚ত। এভাবে ফুটপাত ও সড়কের আশপাশ দখল করে স্থাপনা নির্মানের কারনে দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

সচেতন মহলের জোর দাবী, এই অবৈধ স্থাপনা গুলি অচিরেই না সড়ালে যানবাহন চলাচলে অসুবিধা ও সড়ক দুর্ঘটনা বেড়ে যাবে। তাছাড়া এ ব্যপারে কোনো ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের আরো অবৈধ স্থাপনা নির্মাণে কুচক্রী মহল উৎসুক হবে। প্রশাসনের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মানুষের চলাচলের জন্য ফুটপাতে কোনো প্রকার ক্রয়-বিক্রয় কিংবা কোনো মালামাল রাখা বন্ধ রাখতে হবে।

Don`t copy text!