ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় একদিনে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত প্রতিকার কোথায়, দেখার কেউ নেই

প্রতিবেদক
admin
আগস্ট ৩, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় একদিনে আরও ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রতিকার কোথায় দেখার কেউ নেই? জুন থেকে এ পর্যন্ত নওগাঁ জেলায় ১০১ জন ডেঙ্গু পজিটিভ হয়েছে।গত এক সপ্তাহে– জেলায় ৫৫ জন চিকিৎসা নিয়েছেন। এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ-সপ্তম তলায় আলাদা দুটি ইউনিট খোলা হয়েছে। জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেনারেল হাসপাতালে সাতজন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। ডেঙ্গু পজিটিভ সবাই ঢাকা ফেরত বলে জানা গেছে। আক্রান্তরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিভিল সার্জন ডা. আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন, সচিবালয় থেকে আমাদের কিছু দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা কার্যক্রম করছি। জ্বরের কোনো রোগী আসলে তাদের যেন অবশ্যই ডেঙ্গু পরীক্ষা করা হয়।বাড়ির আশপাশে ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পরিত্যক্ত কোনো পাত্রে ও ফুলের টবে পানি জমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সকলকে সতর্ক অবলম্বন করতে হবে।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

Don`t copy text!