ঢাকাবুধবার , ২ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ নিহত ২, আহত ৩

প্রতিবেদক
admin
আগস্ট ২, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন হাজী বাড়ির সামনে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি ট্রাকের সাথে ভৈরব থেকে ছেড়ে আসা একটি সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘটনা স্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়।

পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকার লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ সময় মেডিকেলে নেওয়ার পথেই আরেকজনের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া যায়।

এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ও আহত কারো পরিচয় পাওয়া যায়নি।

Don`t copy text!